২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার দু’টি যুদ্ধবিমান বিদ্ধস্ত

দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধ বিমান রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়ে সমুদ্রে আছড়ে পড়েছে। আট মিনিটের ব্যবধানে ভিন্ন দু’টি দুর্ঘটনায় একটি বিমানের পাইলট নিহত হয়। ৩ জন ক্রু নিখোঁজ রয়েছে। বুধবার রাতে প্রশিক্ষণকালীন সময়ে বিমান দু’টি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন বিমান বাহিনীর মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ম্যাকডোনেল ডগলাস কোম্পানীর এফ-৪ই যুদ্ধ বিমানটি দুজন ক্রু নিয়ে কোরীয় উপদ্বীপের দক্ষিণ দিক দিয়ে উড়ে যাওয়ার সময় সমুদ্রে ভেঙ্গে পড়ে। এর কিছুক্ষণ পরেই নথোর্প গ্লোমান কোম্পানীর নির্মিত এফ-৫এফ যুদ্ধ বিমানটিও পশ্চিম উপদ্বীপে দুজন ক্রু নিয়ে একইভাবে সমুদ্রে তলিয়ে যায়।

দক্ষিণ কোরিয়া এবং সেদেশের ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনী নিখোঁজ বৈমানিকদের অনুসন্ধান করছে। উভয় বিমানের পাইলটই রাতে দেখার উপযোগী গলগস্ ব্যবহার করছিল।

বিমান বাহিনীর মুখপাত্র বলেন, “দুর্ঘটনা দু’টি প্রায় একই সময়ে এবং নিকটবর্তী এলাকায় ঘটায় আমরা গভীরভাবে

চিন্তিত।” তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ বিমান দু’টি ভেঙ্গে পড়ার কারণ সর্ম্পকে তিনি কোন মন্তব্য করতে নারাজ।