২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার ক্ষতিগ্রস্ত ডিসকোভারিকে নির্ধারিত সময়েই পাঠানো হচ্ছে মহাকাশে

সম্প্রতি জানালা ভেঙে পড়ে মহাকাশযান ডিসকোভারি ক্ষতিগ্রস্ত হলেও বুধবার কেনেডি স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করানো হবে যানটি। জানালা ভেঙে পড়লে ডিসকোভারির ঠিক পেছনের দিকে দুটো হিট-শিল্ড টাইলস ক্ষতিগ্রস্ত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

২০০৩ সালের ফেব্র“য়ারিতে সাত মহাকাশচারীসহ কলাম্বিয়া বিস্ফোরিত হওয়ার পর এই প্রথম আবার মহাকাশে মিশন পাঠাচ্ছে নাসা। কিন্তু শুরুতেই জানালা ভেঙে পড়ায় ব্রিবতকর অবস্থায় পড়েছে তারা। ডিসকোভারির সাত নম্বর জানালাটি ভেঙে পড়লে বাম পাশের অরবিটাল ম্যানুভারিং সিস্টেম (ওমস) পডের ওপরের ‘ক্যারিয়ার প্যানেল’-এর টাইলস ক্ষতিগ্রস্ত হয়। ঘন্টাখানেকের মধ্যেই তা আবার মেরামত করে ফেলে প্রকৌশলীরা।

ঘটনার পর নাসা ব্যবস্থাপক ড. মাইক গ্রিফিন সংবাদ সম্মেলনের আয়োজন করে মিশন প্রেরণের ব্যাপারটি নিশ্চিত করেন। খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ১২ দিনের মিশন শেষে ২৫ জুলাই ফিরে আসবে ডিসকোভারি। তবে ঝড়ো আবহাওয়া মিশনের যাত্রায় বাধা হতে পারে বলে ধারণা করছেন নাসা কর্তৃপক্ষ