২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মিরে ৩৫ জঙ্গিকে ঘেরাও করে রেখেছে ভারতীয় সেনারা

জম্মু ও কাশ্মিরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩৫ জন জঙ্গিকে ঘেরাও করে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

গুরেজ সেক্টর দিয়ে পকিস্তান থেকে অনুপ্রবেশের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাধার সম্মুখীন হয় তারা। দু’পক্ষের মধ্যে মঙ্গলবার শুরু হওয়া গুলিবিনিময় এখনও চলছে বলে বিভিন্ন সংবাদসংস্থা জানিয়েছে।

পাক-ভারত শান্তি উদ্যোগের পর জঙ্গিদের এটাই বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা।