লন্ডনে বোমা হামলাকারীদের সন্ধানে ইয়র্কশায়ারের বাড়িতে বাড়িতে তল্লাশী
গত সপ্তাহে বোমা হামলাকারীদের খুঁজে বের করতে লন্ডন পুলিশ মঙ্গলবার পশ্চিম ইয়র্কশায়ারের ছয়টি বাড়িতে তল্লাশী চালিয়েছে। তবে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সন্ত্রাস বিরোধী পুলিশ কর্মকর্তারা ব্রিটেনের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় লিডস এলাকায় রেইড দিয়ে এ তল্লাশি অভিযান শুরু করে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ইয়র্কশায়ায়ারের এসব বাড়ির যেকোনও একটির সামনে রিমোট কন্ট্রোলের মধ্যেমে বিষ্ফোরণ ঘটানোর প্রেক্ষিতেই পুলিশ এ অভিযান চালায়।
লিডস-এর উপশহরীয় বিসটন ও হলবেকের কিছু অংশ এবং ডিউজবারির একটি সড়ক কর্ডন করে রাখা হযেছে।
অভিযানের সময় নিজেদের ঘরবাড়ি, একটি মসজিদ, একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি বৃদ্ধাশ্রম থেকে প্রায় ৫শ’ লোককে বাইরে নিয়ে আসা হয়।
গত বৃহস্পতিবার লন্ডনে পরপর চারটি বিষ্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত ও ৭ শ’ জন আহত হয়।
লণ্ডন পুলিশের মেট্রোপলিটন কমিশনার স্যার ইয়ান একই ধরনের সন্ত্রাসী হামলা নিউইয়র্কেও চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, নতুন হামলা যে হবেই তাতে কোনও সন্দেহ নেই, কিন্তু কখন কোথায তা জানা নেই।
