২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের দীর্ঘতম চুম্বন

সবাইকে যখন বোমাতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এরই মধ্যে লন্ডনে এক জুটি সবচে’ দীর্ঘ চুম্বন দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার সাধ পূরণ করেছেন। জেমস বেলশো এবং সোফিয়া সেভেরিন লন্ডনের একটি শপিং সেন্টারে একে অপরকে চুম্বনে আবদ্ধ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 11:08 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রায় ৩১ ঘন্টা ৩০ মিনিট পর তাদের মনে হল, অনেক হয়েছে, এবার শেষ করা যেতে পারে। এর মধ্যেই ঘটে গেছে লন্ডনের সাবওয়ে স্টেশন ও ডাবল ডেকার বাসে সন্ত্রাসী হামলা। কিন্তু সেদিকে তাদের কোনও ভ্রুক্ষেপই ছিল না। 

নিউজার্সির এক জুটির সাম্প্রতিক রেকর্ড ভাঙতেই তারা এমনটি করেছে।

এ সময় এক মুহূর্তের জন্যও তারা পরস্পর পরস্পরের অধর থেকে বিচ্ছিন্ন হননি, বসেননি বা কোনও কিছুতে হেলানও দেননি। একসাথে স্ট্র দিয়ে খাবার খেয়েছেন। এমনকি বাথরুমও সেরেছেন একসাথে।

তাদের এ রেকর্ড গড়ার সময় লন্ডনে বোমা বিস্ফোরিত হলেও তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হননি।

তবে যে উদ্দেশ্য নিয়ে তারা এ কাজটি করেছে, তা এখনও সফল হয়নি। গিনেজ ওয়ার্ল্ড  রেকর্ডে সবচেয়ে দীর্ঘতম চুম্বনের রেকর্ডটির ক্ষেত্রে এখনও তাদের নাম ওঠেনি।