২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়া এবং চীনের মেয়েদের কারণে শঙ্কিত মালয়েশিয়ার মেয়েরা

ইন্দোনেশিয়া এবং চীনের মেয়েদের দেশটিতে অবাধ যাতায়াতের কারনে মালয়েশিয়ার মেয়েরা এখন শঙ্কিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 04:11 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বিদেশী এসব মেয়েদের বেশভূষা, আচার-আচরণ ও উত্তেজিত করার বিভিন্ন কলা কৌশলে বিগলিত হয়ে তাদের প্রতি মালয় পুরুষদের আসক্তি ক্রমেই বাড়ছে।

জৈবিক চাহিদা পূরণে নষ্টা মেয়েদের অপ্রতিরোধ্য আর্কষণে বিচলিত মালয়েশিয়ার মেয়েরা। পার্শ্ববর্তী দেশগুলো থেকে আগত এসব মেয়েরা মালয়েশিয়ার পুরুষদের প্রলুদ্ধ করছে। আর এর ফলে উপেক্ষিত থাকছে মালয় মেয়েরা।

বিশেষ করে ইন্দোিেশয়ার মেয়েদের যৌন উত্তেজক পোষাক-আশাক, শারীরিক অঙ্গভঙ্গি এবং দীপ্ত চাহনিতে পুলকিত হয়ে পতঙ্গের মতো ঝাপিয়ে পড়ছে মালয়েশিয়ার যুবকরা।

ইন্দোনেশিয়ার শারীরিক চাহিদা মেটাতে ইচ্ছুক মেয়েরা আর্থিক সহায়তা করতে পারে মালয়েশিয়ার এমন অবিবাহিত যুবকদের টার্গেট করে থাকে। অন্যদিকে চীনের মেয়েদের শিকার একটু ভিন্ন। বিত্তশালী বিবাহিত পুরুষদের কাছে টানতেই তারা সচেষ্ট। চায়না প্রেস পাঠকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সম্প্রতি এক অনুসন্ধানী জরিপ চালিয়ে এ তথ্য উদঘাটন করে।

জরিপ অনুযায়ী, ইন্দোনেশিয়ার মেয়েরা ফুসলিয়ে, বিভিন্নভাবে প্রলুদ্ধ করে যৌন সর্ম্পক স্থাপন করে এবং অধিকাংশ বিয়েও করে ফেলে। এদের অনেকে সন্তানসহ দেশে ফিরে বিভিন্ন ধরনের সহযোগীদের সঙ্গে জীবন উপভোগ করে।