২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরের কবলে পুলিশ

এথেন্সের ম্যাকমিন অঞ্চলের পুলিশ প্রধান শেরিফ স্টিভ ফ্রিসবি চোরের কবলে পড়ে নিজের গাড়ির চাবি এবং জেলখানার হ্যান্ডকাফ হারিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শুক্রবার তিনি যখন দায়িত্ব পালনে ব্যস্ত তখন তার গাড়ি থেকে চাবি এবং থানার হ্যান্ডকাপ  চুরি হয়ে যায়। পুলিশ প্রধান স্টিভি ফ্রিসবির স্ত্রী সকালেই প্রতিবেশি এক পুলিশ সার্জেন্ট ট্রাসি ব্রাউনের ফোনে জানতে পারেন, স্টিভির গাড়িটি অপরিচিত অন্য একজন চালাচ্ছেন।

পরে তিনিই ৩৯ বছর বয়সী চোর থিয়েডোর রজারকে চিহিৃত করে গ্রেফতার করেন।

ফ্রিসবি’র স্ত্রী বলেন, তিনি যখন গোসল শেষে বের হয়ে দরজার কাছে আসেন তখন দেখলেন এথেন্স পুলিশ চোরকে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষ জানায়, চোর থিয়েডোর রজার জেলখানার চাবি এবং হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এথেন্স পুলিশ তাকে অভিযুক্ত করে ৫শ’ ডলার জরিমানা করেছে।

পুলিশ প্রধান অবশ্য বলেছেন, এ ঘটনা থেকে তার যথেষ্ট শিক্ষা হয়েছে। তার বোকামীর কারণেই গাড়ির থেকে চাবি হয়েছে । কারণ তিনি গাড়ি পার্কিং করার সময় দরজা বন্ধ করে যাননি।