ইন্দোনেশিয়ার শিল্প কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার
তেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে ইন্দোনেশিয়ার টেক্সটাইল কারখানাগুলো কয়লা ব্যবহার করতে শুরু করেছে।
ইন্দোনেশিয়ান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের প্রধান চেয়ারম্যান সাতিয়া নাতাপুরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পশ্চিম জাভার ২০ শতাংশ টেক্সটাইল কোম্পানি কয়লা ব্যবহার শুরু করেছে।
কয়লায় চালিত বয়লারে খরচ বেশি হলেও ডিজেলের তুলনায় কয়লার দাম কম থাকায় তারা এ ব্যাপারে আগ্রহী হচ্ছে। যদিও জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের ফলে জনবসতিপূর্ণ এলাকার পরিবেশের ওপর সরসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে। শনিবার কোটা পরবর্তী পোশাক শিল্প সংক্রান্ত এক আলোচনায় নাতাপুরা এসব বক্তব্য তুলে ধরেন।
তিনি জানান, মাজালয়া ও সামাদাং এলাকার পোশাক কারখানাগুলো এসব এড়াতে পারে যদি তা জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হয়।
তবে বিকল্প জ্বালানি ব্যবহার নিরুৎসাহিত করতে সরকারের উদ্যোগী হতে হবে বলেও বক্তারা জানান।
