২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে মসজিদ ও মুসলিম সাংস্কৃতিক কেন্দ্রে হামলা

লন্ডনের বোমা হামলার পর শনিবার রাতে নিউজিল্যান্ডের চারটি ইসলামিক সেন্টারে সন্ত্রাসী হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিউজিল্যান্ডের অকল্যান্ডে মুসলিম এসোসিয়েশনের মসজিদসহ আরও দুটি মসজিদ ও দক্ষিণ অকল্যান্ডের আল ফারুক কালচারাল সেন্টারেও এই হামলা চালানো হয়েছে। মসজিদের জানালা ভেঙে ফেলা হয়েছে।

তবে কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অকল্যান্ডের পুলিশ ইন্সপেকটর স্কট ওয়েব। তবে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে গাড়ি চালিয়ে যাওয়ার শব্দ পাওয়া গেছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এ হামলার নিন্দা জানিয়ে বলেন, নিউজিল্যান্ডবাসীসহ সকল সম্প্রদায় লন্ডনে সন্ত্রাসী হামলায় ভীত, সন্ত্রাসী। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করা ঠিক হবে না।

বৃহস্পতিবারে লন্ডনে বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং প্রায় সাতশ’ জন আহত হয়।