জি-৮ সম্মেলন বানচাল পারেনি বোমা হামলা
লন্ডনে বৃহস্পতিবারের বোমা হামলা জি-৮ সম্মেলনকে বানচাল করতে পারেনি। এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, জি-৮ নেতাদের সমঝোতায় পৌঁছানোর সুযোগকে এই হামলা ধ্বংস করতে পারেনি।
আশা করা হচ্ছে নেতারা আবহাওয়া পরিবর্তন বিষয়ে একটি চূড়ান্ত আলোচনায় বসবেন।
এরপর তারা বাণিজ্য ও আফ্রিকার অর্থ সাহায্যের ব্যাপারে আলোচনা করবেন।
বৃহস্পতিবার লন্ডনে বোমা হামলার পর স্কটল্যান্ড জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আলোচনার ব্যাপারে কানাডিয়ার প্রধানমন্ত্রী পল মার্টিন বলেছেন, এ সংক্রান্ত আলোচনা বেশ ভালোভাবেই চলছে।
তবে যুক্তরাষ্ট্র বলছে, আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আলোচনার তেমন কোনও অগ্রগতি হয়নি।
দারিদ্র্য বিমোচন ইস্যুতে ধারণা করা হচ্ছে আফ্রিকার ১৮টি দরিদ্র দেশের ঋণ মওকুফ করে দেয়া হবে।
সম্মেলন থেকে আফ্রিকার অর্থ সাহায্য বৃদ্ধির ঘোষণা আসতে পারে এবং ২০১০ সালের মধ্যে এই সাহায্য দ্বিগুন অর্থাৎ ২৫ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ন পাউ- করা হতে পারে।
বাণিজ্য বিষয়ে উন্নয়নশীল ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকায় বাণিজ্য শুল্ক কমানোসহ অন্যান্য বাণিজ্য বাঁধা দূর করার ব্যাপারে আলোচনা হতে পারে।
