২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যার রাম মন্দিরে জঙ্গি হামলা, বন্দুকযুদ্ধে নিহত ৭, ভারতজুড়ে রেড এলার্ট

দক্ষিণ ভারতের অযোধ্যার রাম মন্দির চত্বরে নিরাপত্তাকর্মীদের সাথে সশস্ত্র জঙ্গিদের বন্দুকযুদ্ধে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। দিল্লিসহ সারাদেশে রেড এলার্ট জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গোয়েন্দা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে ঘটনার জন্যে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ি করা হয়েছে।   

এদিকে, এ সংঘর্ষ হিন্দু-মুসলিম দাঙ্গাকে আবারো উসকে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।

১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনার পর অযোধ্যার মন্দিরে এটিই প্রথম হামলা।

মঙ্গলবার ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আট থেকে ১০ জনের সশস্ত্র জঙ্গি দল ঢুকে পড়লে নিরাপত্তাবাহিনীর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় কমপক্ষে পাঁচ জঙ্গি এবং জঙ্গিদের বহন করা গাড়ির হেলপার বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া, বোমা বহনকারী এক জঙ্গি বোমা বিস্ফোরণে নিহত হয়। তিন নিরাপত্তারক্ষীও এসময় গুরুতর জখম হয়।

এ খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকে বসেন।

নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল নয়টায় একটি জিপ এবং অ্যামবাসেডর গাড়িতে করে জঙ্গিরা মন্দির চত্বরে ঢুকে পড়ে।

নিরাপত্তাবাহিনী গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গাড়ির চালক নিরাপত্তা বাহিনীকে জানায়, লক্ষেèৗ থেকে তাকে ১ হাজার ৩ শ রুপির বিনিময়ে  ভাড়া করা হয় এবং সে হামলাকারীদের উদ্দেশ্য জানত না। সরকারিভাবে বলা হয়েছে, হামলায় মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদাবাদ পুলিশ কমিশনার অরুণ কুমার বলেন, নিরাপত্তাবাহিনীর সাথে সশস্ত্র জঙ্গিদের দুঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। ভেদ মন্দির এলাকা থেকে জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র একে-৪৭ এবং একে-৫৬ নিয়ে রাম মন্দির চত্বরে ঢুকে পড়ে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রাখে এবং আশপাশের জেলাগুলোও সিল করে দেয়।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা গিরিরাজ কিশোর ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেছেন।

আরএসএস মুখপাত্র রাম মাধব বলেছেন, নিরাপত্তাজনিত ত্র“টির কারণেই জঙ্গিরা মন্দির চত্বরে সহজেই ঢুকে পড়তে পারে।