২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলায় হামলার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র: শ্যাভেজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ভেনিজুয়েলায় হামলার মতলব আঁটছে এবং সে অনুযায়ী প্রশিক্ষণ চালাচ্ছে। তিনি জানান, তার গোয়েন্দা বাহিনী এ ব্যাপারে গোপন সংবাদ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

শ্যাভেজ বলেন, ভেনিজুয়েলা আক্রমণের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিকল্পনা করছে বলে তার গোয়েন্দারা নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র হমলা চালালে খুবই ভুল করবে এবং এ জন্য তাদেরকে খেসারত দিতে হবে।