২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মিশরীয় রাষ্ট্রদূত অপহৃত

সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত বাগদাদে আসার মাত্র একমাসের মাথায় অপহৃত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

 মিশরীয় কূটনীতিকদের বরাত দিয়ে বিভিন্ন বার্তাসংস্থা রোববার এ খবর প্রকাশ করেছে।

অপহরহরণের বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে নাম প্রকাশ না করার শর্তে কায়রো ও বাগদাদের দু’জন কূটনীতিক জানান, আইহাব আল শরিফ গত শনিবার বাগদাদ থেকে অপহৃত হয়েছেন। তিনি গত ১ জুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়ে ইরাকে আসেন।