আগামী দু’বছরের মধ্যে ইরাকে নিরাপত্তা ফিরে আসবে: জাফারি
ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেন, আগামী দু’বছরের মধ্যে তার দেশে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন এ সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এরমধ্যে রয়েছে-ইরাকের নিরাপত্তা বাহিনীকে উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জামাদিতে সুসজ্জিত করা এবং পাশাপাশি রাজনৈতিক সমীকরনে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটানো।
ইরাকে জঙ্গিদের দমন করতে হবে সেদেশের সরকারকেই এবং সেজন্য অনেক বছর লেগে যেতে পারে-মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড কর্তৃক এ ধরণের বক্তব্য দেওয়ার পরই ইব্রাহিম জাফারি এ বক্তব্য দেন। উল্লেখ্য দু’মাস আগে জাফারি সরকার ক্ষমতা গ্রহণের পর ইরাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ যাচ্ছে।
