২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে পুলিশ-গেরিলা বন্দুক যুদ্ধে নিহত ২১

ভারতের বিহার রাজ্যে শুক্রবার পুলিশ ও মাওবাদী গেরিলাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, নিহতদের ১৬ জন গেরিলা, দু’জন পুলিশ কর্মকর্তা ও দু’জন বেসামরিক লোক এবং অজ্ঞাত পরিচয় আরও ্একজন।

পুলিশ জানায়, ভোর রাতে প্রায় একশ’ গেরিলা বিহারের পূর্ব চাম্পারানের একটি গ্রামে রাষ্ট্রায়ত্ত্ব দ’ুটি ব্যাংক ও একটি থানায় হামলা চালায়।

বিহার পুলিশের মহাপরিচালক আশিস রঞ্জন সিনহা বলেন, নিহত সাতজন মাওবাদী গেরিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বিহার কর্তৃপক্ষ বলছে, গেরিলারা রাষ্ট্রীয় জনতা দলের স্থানীয় এমপি সীতারাম সিংয়ের বাসভবনে হামলা চালায়।

পুলিশ বলছে, ভারতের মাওবাদী গেরিলাদের সাথে নেপালের মাওবাদী গেরিলাদের সম্পর্ক রয়েছে।

সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে মাওবাদীরা অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, বিহার ও ছত্তিশগড়ে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।