জি এইট পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে
গ্রুপ অব এইট বা জি এইট-এর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার লন্ডনে এক দিনের বৈঠকে মিলিত হচ্ছেন।
আগামী মাসে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর এই ক্লাবের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতেই এ বৈঠক।
স্বাগতিক যুক্তরাজ্য ছাড়াও কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান ও রাশিয়া অংশ নিচ্ছে জি এইট সম্মেলনে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস লন্ডনে ব্রিটেনের জ্যাক স্ট্র’র সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে নেতারা মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের ওপর গুরুত্ব দেয়াসহ ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন।
কন্ডোলিজা ইসরাইল, ফিলিস্তিন, জর্ডান, মিশর ও সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে কথা বলবেন।
এছাড়াও জি এইট দেশগুলোর মধ্যকার বিভাজন দূর করতে নেতারা চেষ্টা করবেন।
বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আফ্রিকায় দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং ভূমন্ডলীয় তাপমাত্রা বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন।
