২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার স্বর্ণকেশীরা এখন থেকে ভিনদেশী কাউকে বিয়ে করতে পারবে না!

রাশিয়ার স্বর্ণকেশীরা এখন থেকে ভিন দেশী কাউকে বিয়ে করতে পারবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

যদি কেউ বিয়ে করে তাহলে শাস্তিস্বরূপ তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে, কেড়ে নেয়া হবে নাগরিকত্ব। সম্প্রতি রাশিয়ার সংসদে এ সংক্রান্ত একটি বিলের খসড়ার কাজ সম্পন্ন হয়েছে।

এক্ষেত্রে বিল প্রণেতাদের বক্তব্য হলো, রাশিয়ার নারীরা বিশ্ব সুন্দরী। তারা বাইরের নাগরিক বিয়ে করে সেখানে স্থায়ী হয়ে যাওয়ায় রাশিয়ার শুদ্ধ জিন স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাছাড়া রাশিয়ায় বসবাস করতে এসে বিদেশীরা অনেক সময় নিজস্ব কিছু নিয়ম তৈরি করে নেন যা রাশিয়ার প্রচলিত মূল্যবোধের পরিপন্থী এবং সরকারও তা ভাল চোখে দেখে না।

দু্যুমার ডেপুটি উগ্র জাতীয়তাবাদী দল এলডিপিআর-এর সদস্য নিকোলাই কুরিয়ানোভিচ বলেন,আইনটি হয়তো পাস হবে না কিন্তু এমন আইনের প্রয়োজন আছে। তিনি বলেন, বিদেশী উপাদানের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের আইন কার্যকর, খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কমিউনিজমের পতনের পর রাশিয়ায় বিদেশী নাগরিকদের বিয়ে করার হার উল্লেখযোগ্য পরিমানে বেড়ে গিয়েছে। গত বছর সেখানকার একটি ম্যাগাজিন ওগোনিয়োক জরিপ চালিয়ে দেখে ১৭ থেকে ২৫ বছর বয়সী প্রতি তিনজনের একজন রাশিয়ান মেয়ে বিদেশী নাগরিক বিয়ে করে বাইরে বসবাস করতে চায়।