২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন বাজারে শচীনকে টেক্কা দিয়েছে শাহরুখ

ভারতের রূপালী পর্দা , টেলিভিশন, ক্রীড়াঙ্গন কিংবা গ্ল্যামার জগতে কেউ ক্লিক করলেই বিজ্ঞাপনী সংস্থাগুলো ঝাঁপিয়ে পড়ে নামী-দামী কোম্পানীর পণ্যের মডেল হিসেবে তাদের ব্যবহার করতে। ভারতে পণ্যের মডেলে ক্রিকেট তারকা এবং বলিউডের ফিল্ম স্টারদের কদর সবচেয়ে বেশী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 03:26 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিগ বাজেটের বিজ্ঞাপণগুলো তাদেরই দখলে। নিজ নিজ বিচরণ ক্ষেত্রে তাদের ব্যক্তিগত সাফল্য ও জনপ্রিয়তা বাড়লেই তড়তড় করে বেড়ে যায় তাদের বিজ্ঞাপনী চাহিদা ও অর্থের পরিমাণ।

সম্প্রতি ভারতের এক টেলিভিশন জরীপে দেখা যায়, গত বছর ভারতীয় ক্রিকেটারদের সাফল্যের কারণে বিজ্ঞাপণের বাজারে তাদের কদর ও দাম বাড়লেও এ বছর তা ধপ করে নিচে নেমে যায়। ২০০৪ সালে লাহোরে ভারত-পাকিস্তানের মধ্যকার পঞ্চম একদিনের আর্ন্তজাতিক ম্যাচের পর আকর্ষণীয়ভাবে তাদের চহিদা বেড়ে যায়। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন মিলিয়ে ২২.৬৩ ভাগ নিয়ন্ত্রণ চলে যায় ক্রিকেট তারকাদের হাতে। কিন্ত ২০০৫ সালে কোচিন এ পাক-ভারত ম্যাচে ভারতের হার এবং সিরিজ পরাজয়ের পর তাদের কদর উল্লেখ্যযোগ্য ভাবে হ্রাস পায়, আর তা নেমে দাঁড়ায় ৮.২ ভাগএ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মিডিয়া পর্যবেক্ষকদের বক্তব্য, এখন টিভি পর্দায় শচীন তেন্ডুলকার কিংবা বীরেন্দ্র শেওয়াগকে খুব কমই দেখা যায়। কারণ দলটি এখন কোন খেলায় অংশ নিচ্ছে না। কিন্ত তারা আবার খেলায় ফিরে আসলে বিজ্ঞাপনের পরিমাণ আবারও বেড়ে যাবে। তবে দল জিততে না পারলে সে চিত্র পাল্টে যেতে সময় নেবে না।

শূণ্য স্থান দ্রুত পূরণ হয়ে যায় চলচ্চিত্র তারকাদের দ্বারা। তাই পন্যের বিজ্ঞাপনে সুপার স্টার শাহরুখ খানের অনবদ্য আর্কষণ এবং গতি অপ্রতিরোধ্য।