২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ জারদারির হার্ট অ্যাটাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি শনিবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। অবশ্য চিকিৎসকরা বলছেন তার অবস্থা এখন বেশ ভাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বলেন, তার এ সমস্যা মেরুদন্ডে আঘাতের ফলে হয়ে থাকতে পারে। দীর্ঘদিন কারাবাসের সময় তিনি এ সমস্যায় আক্রান্ত হন।

পরে পরীক্ষা করে চিকিৎসকরা হৃদ রোগ সম্পর্কে নিশ্চিত হন। তার হৃদযন্ত্রের প্রধান ধমনী পুরোপুরি ব্লক হয়ে গেছে। পরবর্তী ৪৮ ঘন্টা তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হবে বলে পাকিস্তান পিপলস্ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।