২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যার ঘটনা আমার জীবনে সবচে’ দুঃখময় ইতিহাস: আদভানি

ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা ও বিজেপি সভাপতি এলকে আদভানি বাবরি মসজিদ ধ্বংস এবং আগ্রা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কারণে ‘বাজপখি’ হিসেবে তার যে বদনাম রয়েছে তা ঘোচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মঙ্গলবার পাকিস্তানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের অযোধ্যার ঘটনা তার জীবনে সবচে’ দুঃখময় ইতিহাস হয়ে আছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসাসিয়েশন (এসএএফএমএ) আয়োজিত ‘সাউথ এশিয়ান পার্লামেন্ট’ সম্মেলনে আদভানিসহ বিজিপির সাত এমপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আদভানি সাংবাদিকদের বলেন, তাকে অবহিত করা হয়েছিল যে, তার আসন্ন পাকিস্তান সফর নিয়ে লোকজন উত্তেজিত হতে পারে।

তার এবং বিজেপির বাজপাখি-সুলভ ইমেজ সম্পর্কে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসির উদ্রেক করে তিনি বলেন, আমি তাদের বলেছি যে, উত্তেজনা ও কৌতূহলের কারণ আমার শিং আছে কি না তা খুঁজে দেখা।

দেশ বিভাগের আগে আদভানির বিরুদ্ধে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহকে হত্যা ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পাকিস্তানি সাংবাদিকের এ বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভাবছি না যে আমার জবাব দেওয়ার প্রয়োজন আছে। এটার কোনও ভিত্তি নেই। এটা হল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা।

আর অযোধ্যার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ছিল তার জীবনের সবচে’ দুঃখময় ইতিহাস।