সৌদি রাজার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে অনিশ্চয়তা
সৌদি আরবের বাদশাহ ফাহদের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, এ ব্যাপারে সতর্কাবস্থা ঘোষণা করা হয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা অস্বীকার করেছে।
এর আগেও বাদশাহ’র শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিলো। তবে এখন তার অবস্থা আশংকাজনক বলেই ধারণা করা হচ্ছে।
বাদশাহ ফাহদ ১৯৫৫ সালে স্ট্রোক করেন। তখন থেকে প্রিন্স আব্দুল্লাহ তার বেশিরভাগ কাজ দেখাশুনা করে আসছেন। আব্দুল্লাহ সিংহাসনের উত্তরাধিকারী।
লন্ডনে বিরোধী সূত্রগুলো এই আভাস দিয়েছে যে, রাজার মৃত্যু ঘটলে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিতে পারে।
রিয়াদে কিং ফয়সাল হসপিটালের চারদিকে কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
সৌদি নিরাপত্তা সূত্রগুলো জানায়, শাসক পরিবারের বেশ কয়েকজন প্রিন্স রাজধানিতে আসতে শুরু করেছে।
বিভিন্ন সৌদি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, বাদশাহ’র ফুসফুস সংক্রমিত হয়েছে। তবে রাজপরিবার তার উপসর্গ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
একটি সূত্র জানায়, বাদশাহ জ্বরে ভূগছেন। তার ফুসফুসে পানি জমেছে।
সৌদি কর্মকর্তারা জরুরী অবস্থা ঘোষণার কথা অস্বীকার করেন।
