বাগদাদে তেলমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বন্দুকধারীদের গুলিতে নিহত
ইরাকের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাগদাদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। কর্মক্ষেত্রে যাওয়ার সময় তিনি তার বাড়ির পাশে হামলার শিকার হন। বৃহস্পতিবার ইরাকের সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কর্মকর্তারা বলেন, বিস্তারিত এখনও জানা যায়নি। তবে বার্তা সংস্থা জানায়, নিহত মোহাম্মদ হামিদ ইরাকের তেল মন্ত্রণালয়ের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। গত মাসে ইরাকে সরকার গঠনের পর বিদ্রোহীদের ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চারশ মানুষ মারা গেছে।
স্থানীয় সময় সকাল আটটায় কর্মক্ষেত্রে যাওয়ারকালে হামিদকে বন্দুকধারীরা তার গাড়ির খুব কাছ থেকে তার ওপর গুলিবর্ষণ করে। ইরাকের রাজনীতিবিদ ও কর্মকর্তারা প্রায়ই বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। শহরের বাইরেও তেলের পাইপগুলোতেও বোমা হামলার ঘটনা প্রায়ই ঘটছে।
এদিকে পুলিশ জানায়, উত্তর বাগদাদের বাকুবা শহরে রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
