জাপানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫৩
জাপানের ওসাকার কাছে সোমবার এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। এছাড়া বহু মানুষ ট্রেনের বিধ্বস্ত বগির মধ্যে আটকা পড়ে আছে। সূত্র বিভিন্ন সংবাদ সংস্থার।
রাজধানী টোকিও’র দক্ষিণাঞ্চলের আমাগাস্কি শহরে ব্যস্ততম সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত ও চারশ জন আহত হয়।
উদ্ধার অভিযানে সেনা সদস্য পাঠানো হয়েছে। ফ্লাড লাইট জ্বালিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
