২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি পরীক্ষায় ভুল তথ্য দেওয়ায় ভারতীয় জওয়ানের ক্ষতিপূরণ দাবি

লেবাননে জাতিসংঘ নিরিাপত্তা বাহিনীতে ১৯৯৯ সালে যোগ দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছিলেন এক ভারতীয় জওয়ান। ভুল করে এইচআইভি পজিটিভ বলে তাকে তালিকা থেকে বাদ দেয়া হয়। এ ভুল শিকারের ক্ষতিপূরণ হিসেবে ভারত সরকারের কাছে ৪ লাখ রুপি দাবি করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মাদ্রাজ রেজিমেন্টের সেনাসদস্য পিএস বিনোদ আইনি লড়াইয়ে ইতোমধ্যে তার পক্ষে কিছুটা ক্ষতিপূরণ পাওয়ার পথ প্রশস্ত করেছেন। বিচারকদের একটি বেঞ্চ  সেন্টার কাউন্সিলরকে নির্দেশ দিয়েছে, ৬ মে মামলার পরবর্তী শুনানির আগেই ৫০ থেকে ৭০ হাজার রুপি যেন বাদিকে প্রদান করা হয়। ভুল সিদ্ধান্তের কারণে তার যে মানসিক অশান্তি ও ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্যই এ অর্থদণ্ড।

বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, ‘কাজ নেই বেতন নেই’ নীতিতে ৪ রাখ রুপির বেশি তার দাবি করার সুযোগ নেই। লেবাননে গেলে বাদি এ অঙ্কের টাকাই মজুরি পেতেন।

বিনোদ মেডিকেল পরীক্ষার জন্য ৩ টি স্বনামধন্য সরকারি হাসপাতালে যায় এবং এইচআইভি নেগেটিভ ধরা পড়ে। সেন্টার কাউন্সিলর সিদ্ধার্থ মৃদুল এইচআইভি পজিটিভ টেস্টে কোনও ত্র“টি থাকতে পারে বলে স্বীকার করলেও ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে সম্মত হননি।