২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি হত্যাকাণ্ড: আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে নিরাপত্তা পরিষদে ভোট

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার লক্ষ্যে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্য দেশগুলোর মতামত গ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

১৪ ফেব্র“য়ারি বোমা হামলায় রফিক হারিরিসহ ১৪ জনের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লেবাননের বিরোধী দল সিরিয়াকে সরাসরি অভিযুক্ত করেছে। এ উদ্যোগের পর পর সিরিয়ার ওপর আন্তর্জাতিক মহলের চাপ আরও বাড়বে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কূটনীতিকরা বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের এ প্রস্তাব পাস হতে পারে এবং নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী সদস্য দেশ সর্বসম্মতভাবে এতে সমর্থন দেবে বলে আশা করা যায়।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের উদ্যোগে এ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠিত হচ্ছে। একজন কূটনীতিক বলেছেন তাদের মতানুসারেই প্রস্তাবটি ভোটাভুটিতে যাচ্ছে।

প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, “আন্তর্জাতিক তদন্ত কমিশন লেবানন সরকারকে তদন্ত কাজে সব ধরনের সহায়তা করবে। পাশাপাশি তারা এ হত্যাকান্ডের মদদদাতা, সংগঠক এবং দুষ্কর্মের হোতা ও সহযোগীদের খুঁজে বের করতেও সহায়তা করবে।”

কমিশনকে দায়িত্বপ্রাপ্ত হওয়ার তিনমাসের মধ্যে জাতিসংঘের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করতে হবে।

ইতোপূর্বে জাতিসংঘের এক প্রতিবেদনেও ঈঙ্গিত করা হয়েছে যে, হারিরি হত্যাকাণ্ডে প্রতিবেশি দেশ সিরিয়া জড়িত থাকতে পারে।