২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২,০০০ মানুষের প্রাণহানির আশঙ্কা

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে সোমবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামির পর আঘাত হানা ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ২,০০০ লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জানান, মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যেতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ইন্দোনেশিয়ার নিয়াস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল সুমাত্রা দ্বীপে। উদ্ধার তৎপরতা চলছে। পুলিশ বিধ্বস্ত বাড়ি ঘর থেকে মৃতদেহ উদ্ধার করতে শুরু করেছে। এছাড়া ভূমিকম্পের পর অগ্নিকাণ্ডেরও খবর পাওয়া গেছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জুসাফ কালা বিধ্বস্ত বাড়িঘরের হিসাব করে ইন্দোনেশিয় রেডিও চ্যানেল এল-সিনতাকে বলেন, প্রাথমিক হিসাবে মৃতের সংখ্যা ১,০০০ থেকে ২,০০০-এ উন্নীত হতে পারে। 

শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানায়, একই উপক’লের তামিল নিয়ন্ত্রিত এলাকায় দুই জনের মৃত্যু হয়েছে।

মার্কিন ভূ-তত্ত্ব জরিপ বিভাগ জানায়, সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ১৫৫ মাইল দূরে সমূদ্র তলদেশের প্রায় ১৯ মাইলের মধ্যে ভূমিকম্পটির উৎপত্তি।

রাত ১১টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পরপরই সুনামির ব্যাপারে ৬টি দেশকে সতর্ক করে দেয়া হয়। অধিকাংশ লোকই এসময় ঘুমিয়ে ছিলেন।