২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানের রাজনৈতিক নেতৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি, বিস্তারিত

কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ আগামী ২৬ জুন অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা ঘোষনা করেছেন। বৃহস্পতিবার ব্যাপক গণবিক্ষোভের মুখে আসকার আকায়েভের পতনের পর মধ্য এশিয়ার দেশটিতে নতুন নেতৃত্বের ধারা সূচিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কিরগিজস্তানের পার্লমেন্ট নির্বাচনকে অনিশ্চয়তার পথে ফেলে দেয়ার দায়ে বিক্ষোভকারীরা  আকায়েভকে পদত্যাগে বাধ্য করে।

রাশিয়া বলেছে গদিচ্যুত প্রেসিডেন্ট আকায়েভকে রাশিয়া তার অনুরোধের প্রেক্ষিতে আশ্রয় দিতে রাজি হয়েছে। এখনো কেউ তার অবস্থান সম্বন্ধে সঠিক না জানলেও অনেকেরই ধারণা, তিনি রাশিয়াতেই আছেন।

এদিকে  নুতন পার্লমেন্ট গঠনে আগামী জুন মাসের নির্বাচনও সন্দেহের আবর্তে দুলছে।   

কুরমানেভ বাকিয়েভ একজন অর্থনীতিবিদ হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ২০০২ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদভার গ্রহন করেন এবং বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পদত্যাগ করেন। রাজধানী বিসকেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহন করার পর তিনি প্রথম সাংবাদিক সন্মেলনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা ঘোষনা করেন। তিনি বলেন, গত সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহ তাকে সত্যিই অভিভূত করেছে।

তিনি আরো বলেন, আমি কখনো ভাবিনি যে এভাবে আবার ফিরে আসব। খোদা কখনো অত্যাচারীদের ক্ষমতায় এভাবে রাখেননা। 

তিনি এটাকে বিরাট পরিবর্তন বলে মন্তব্য করে বলেন, আমাদের সময় এসেছে সব কিছু ঢেলে সাজানোর।

নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে গোপনে হত্যার ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর তিনি কঠোর নিরাপত্তার মধ্যে  সাংবাদিক সন্মেলন শেষ করেন বলে তার এক সহযোগী জানায়।

শনিবার হাজার হাজার মিছিলকারী তার সমর্থনে রাজধানী বিসকেকের রাস্তায় নেমে আসে। কিন্তু নতুন নিরাপত্তা প্রধান ফেলিক্স কুলুব বলেছেন, জনগন তাদের প্রতিবাদ বন্ধ করেছে,কারণ তারা ব্যাপক সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে।   

দীর্ঘদিন অভাবে পিষ্ট হয়ে দেশটির সাধারণ জনগনের ধর্য্যরে বাঁধ ভেঙ্গে গেছে। তবে শহর এখন অনেকটা শান্ত।

সাবেক সোভিয়েতের এ দেশটির সাথে চীনের সীমান্ত রয়েছে। তেলসমৃদ্ধ কিরগিজস্তানের প্রতি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের স্বাভাবিক টান রয়েছে নিজেদের আয়ত্বে রাখার ব্যাপারে।