২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান নেতাসহ চার জঙ্গিকে হত্যা

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সন্দেহভাজন তালেবান নেতাসহ চারজন ইসলামি জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। মার্কিন বাহিনী বুধবার একথা জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে মার্কিন বাহিনী ও  তালেবান জঙ্গিদের সাথে সংঘর্ষে  শীর্ষস্থানীয় তালেবান নেতা রাজ মোহাম্মদ নিহত হয়। এসময় এক মহিলাসহ আরও তিন শিশু নিহত হয়।

আফগানিস্তানে তালেবান এবং আল-কায়দা সদস্যদের দমনের উদ্দেশ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে প্রায় ১৮ হাজার বিদেশ সৈনা মোতায়েন রয়েছে।

মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাজ মোহাম্মদকে পাকড়াও করতে গেলে বহু জাতিক বাহিনী এবং তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের সূচনা হয়।

আফগান মিলিশিয়াদের নিরস্ত্র করার চুড়ান্ত পর্যায়ে এসে নতুন এ সংঘর্ষের সূচনা হল।

চার বছর আগে তালেবান শাসনের উচ্ছেদের পরও সন্দেহভাজন তালেবান জঙ্গিরা বহুজাতিক বাহিনী, সরকারি কর্মকর্তা, সাহায্যকর্মী এবং সাধারণ জনগণের ওপর হামলার ধারা অব্যাহত রেখেছে।