মার্কিন আদালত শায়ভোর মামলাটি আর চালাবে না
ব্রেন ডেমেজের শিকার মার্কিন রোগীনি টেরি শায়ভোর বেচে থাকার অধিকার নিয়ে পিতা মাতার দায়েরকৃত মামলাটির পূনরায় শুনানীর আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এ নিয়ে তৃতীয়বারের মত মার্কিন আদালত মামলাটি শুনানীর ব্যাপারে আবেদন বাতিল করে যা ছিল শায়ভোর বেচে থাকার আইনী লড়াইয়ে শেষ প্রচেষ্টা। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
শায়ভোর এটর্নি ডেভিড গিবস তৃতীয় বলেন, বৃহস্পতিবার আপিলটি আদালতে উপস্থাপন করার জন্য জন্য রাত ব্যাপী প্রস্তুতি গ্রহন করেছেন। কংগ্রেসের রিপাবলিকান নেতারাও এ ব্যাপারে সাহায্য করে তাকে।
এদিকে ফ্লোরিডার গভর্নর জেব বুশ শায়ভোর পিতামাতার স্বপক্ষে সমর্থন জোগানোর জন্য তদবির করে যাচ্ছেন। তিনি বলেন নতুন পর্যবেক্ষনে দেখা যায় তার ভূল ডায়গনসিস করা হয়েছিল। যদিও ডাক্তাররা তার মস্তিস্ক বিকল হওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে বলে দিয়েছেন যার সুস্থ্য হওয়ার সম্ভাবনা নেই।
ফ্লোরিডার রিপাবলিকান সিনেটরা শায়ভোর মত রোগীদের জন্য নতুন একটি বিল পাস করার চেষ্টা করেছিল। নতুন বিলটিতে, রোগীদের লেখার সাহায্যে খাদ্য গ্রহন করার ইচছা প্রকাশ না করলে তাদের খাদ্য গ্রহনে জোর প্রয়োগে নিষেধাজ্ঞার ব্যাপারটি উপস্থাপন করা হয়। কিন্তু তাদের আইনটি পাস হতে ব্যার্থ হয়।
