লন্ডনে বিক্ষোভের মুখে পড়বেন মোদী
ভারতের গুজরাট রাজ্যের বিতর্কিত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহে ব্যর্থ হওয়ার পর যুক্তরাজ্যের মুখাপেক্ষী হন। ব্রিটেন তার ভিসা মজ্ঞুর করলেও সরকারী কোন কার্যক্রম অনুমোদন করবে না বলে জানিয়েছে।
আগামী ২৬ মার্চ রয়েল আলর্বাট হলে “স্পন্দিত গুজরাট” উদযাপন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যোগ দিবেন। ব্রিটেনের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাকে ‘হিরো’ হিসেবে দেখে, আর সেজন্য সর্ম্বধনার আয়োজন করেছে। কিন্তু বহুল আলোচিত এই খলনায়কের লন্ডন সফর যে খুব একটা সুখকর হবেনা তা এখনই আঁচ করা যাচ্ছে। দক্ষিণ এশিয়া সলিডারিটি গ্র“প, আওয়াজসহ কয়েকটি সংগঠন আলর্বাট হলের সামনে ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার সময়ও এই সংগঠনগুলো মোদীর বিপক্ষে প্রতিবাদ সমাবেশ করেছিল।
দিল্লীতে ব্রিটিশ হাইকমিশন তাদের অভ্যন্তরীন তদন্ত চালিয়েছে গুজরাটে। দাঙ্গায় একজন ব্রিটিশ নাগরিক মারা গিয়েছিল। ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মোদীকে ব্রিটেনে প্রবেশে অনুমতি দিলেও, সরকার তাদের নীতিতে অনড় থাকবে এবং গুজরাট রাজ্য সরকারের সাথে কোনধরণের কার্যকরী সংযোগ রাখবেনা।
কট্রর হিন্দুবাদী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরের টার্গেট অনেক। এরমধ্যে রয়েছে- ব্রিটেন ভিত্তিক ব্যবসায়ীদের গুজরাটে বিনিয়েগে উৎসাহিত করা। পাশাপাশি ব্রিটেনের ধর্মীয় গোড়াদের কাছ থেকে সর্মথন ও অর্থ সংগ্রহের প্রচেষ্টা তো থাকবেই।
