২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষী মিতাল ইউরোপের সবচেয়ে বড় ধনী

বিশ্বের সবচাইতে বড় স্টীল কোম্পানি হিসেবে নাম কিনে নিয়েছে এনআরআই স্টীল। এর কর্ণধার ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ নাগরিক লক্ষী মিতাল শুধু এশিয়াতেই নয় বরং ইউরোপের সেরা ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার সম্পদের পরিমান প্রায় ১৩ দশমিক ৫ বিলিয়ন বৃটিশ পাউন্ড। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ভারতীয় অর্থনীতির চাঙ্গাভাব এবং টেলিযোগাযোগের অভূতপূর্ব উন্নয়নে হিন্দুজা গ্র“প ২ দশমিক ১ বিলিয়ন বৃটিশ পাউন্ড পরিমান সম্পদের অধিকারী হয়ে যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ এশীয় ধনী হিসেবে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

অবতার লিট কর্তৃক প্রকাশিত এশিয়ার সেরা ৩ শ মিলিয়নারের তালিকায় এনআরআই এর অন্যতম কর্ণধার  লর্ড স্বরাজ পাল নবম স্থানে অবস্থান করেছেন ২ শ ৭৪ মিলিয়ন বৃটিশ পাউন্ড পরিমান সম্পদ নিয়ে।

অন্যান্য ধনীদের তালিকায় দি জাতানিয়া ব্রাদার্স, ৬ শ ৫০ মিলিয়ন নিয়ে তৃতীয় অবস্থানে আছে। বেদান্ত রিসোর্সেসের প্রধান অনিল আগারওয়াল ৬ শ ২০ মিলিয়ন পাউন্ডের সম্পদ  নিয়ে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে আছে ৪ শ ৪৪ মিলিয়নের মালিক, ফার্মাসিউটিক্যাল ব্যবসার সাথে জড়িত বিজয় এবং ভিখু পাটেল। গুলু লালভানি ৬ষ্ঠ (টেলিযোগাযোগ এবং পর্যটন, সম্পদের পরিমান ৪ শ মিলিয়ন), টম সিং এবং তার পরিবার ৭ম (খুচরা ব্যবসা, সম্পদের পরিমান ৩ শ ৬১ মিলিয়ন পাউন্ড), যশমন্দর সিং ৮ম (হোটেল, ৩ শ ৫০ মিলিয়ন পাউন্ড), লর্ড স্বরাজ পাল এবং তার পরিবার ৯ম (ইন্ডাষ্ট্রি ও হোটেল ব্যবসা, সম্পদের পরিমান ২ শ ৭৫ বৃটিশ পাউন্ড), দশম স্থানে রয়েছে ডঃ মোঃ ইব্রাহীম, তার সম্পদের পরিমান ২ শ ৭৫ মিলিয়ন বৃটিশ পাউন্ড। তিনি টেলিযোগাযোগ ব্যবসার সাথে জড়িত। মোম্বাইতে জন্মগ্রহণকারী ভারতীয় খাদ্য কোম্পানী ‘নুনে’র প্রতিষ্ঠাতা গোলাম নুন, সান রাইজ রেডিও’র প্রধান অবতার লিটের সাথে ৬৫ মিলিয়ন পাউন্ড নিয়ে যৌথভাবে  ৩৪তম অবস্থানে রয়েছেন।