২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার দূতের সাথে আলোচনা অব্যাহত রাখতে চীনকে পরামর্শ দিয়েছে রাইস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস চীনের ক্ষমতাসীন নেতৃবৃন্দকে দীর্ঘদিন ধরে অস্বস্থিকর অবস্থায় থাকা তিব্বত ইস্যুর সুষ্ঠু সমাধানের জন্য দালাইলামার প্রতিনিধির সাথে আলোচনা এবং ১০ কোটি ৩০ লাখ লোকের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনাকালে তিনি বলেন,“যুক্তরাষ্ট্র আশা করে, ক্যাথলিক চার্চ এবং দালাইলামার প্রতিনিধির সাথে চীনের সর্ম্পকের উন্নতি ঘটবে এবং তিব্বত তার স্বাতন্ত্র্য কৃষ্টি এবং সংস্কৃতি বজায় রাখতে সক্ষম হবে।

নির্বাসিত ধর্মীয় নেতা দালাইলামার সাথে কোন আলোচনা নাকচ করে দিযে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে পর্যন্ত না  তিব্বতের স্বাধীনতা প্রচেষ্টা বাতিল এবং তিব্বত ও তাইওয়ান চীনের অঙ্গীভূত রাজ্য হিসেবে প্রকাশ্যে ঘোয়ণা না দেয় তাহলে কোন আলোচনা নয়।

১৯৫৯ সালে এক গণঅভ্যুত্থানে ব্যর্থ হয়ে দালাইলামা ভারতে পালিয়ে আসেন। ১৯৯৩ সালে দালাইলামার সাথে বেজিং এর আলোচনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলেও ২০০২ সালে পুনরায় তার সূচনা হয় এবং দালাইলামার প্রতিনিধি এরমধ্যে তিনবার চীনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন।