২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক আগ্রাসনের দুই বছর: বিশ্বব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক দখলের দুইবছর পুর্তিতে সারা বিশ্বে শান্তিকামী ও যুদ্ধবিরোধী মানুষ এই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ প্রদর্শন করেছে। জাপান এবং অস্ট্রেলিয়ার হাজার হাজার লোক রাস্তায় নেমে মিছিল করে এবং ইরাকে সৈন্য পাঠানোর দায়ে নিজ নিজ সরকারের সমালোচনা করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এই যুদ্ধের স্বপক্ষে এক বেতার ভাষণে বলেন, “স্বৈর শাসকদের নিরস্ত্র করা, জনগণকে মুক্ত করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে এই যুদ্ধের লক্ষ্য।”

জাপানের রাজধানী টোকিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সফরকালে টোকিওর ৪,৫০০ লোক মিছিল সমাবেশ করে।

শান্তিকামী সংগঠন ‘ওয়ার্ল্ড পিস নাউ’  সদস্য কেন টেকেদা বলেন, ইরাকে অবস্থানরত জাপানী সেনাবাহিনী অতিদ্রুত সরিয়ে আনতে হবে এবং ইরাক থেকে দখলদারিত্ব কমিয়ে আনতে হবে। বর্তমানে জাপানের ৫৫০ জন সৈন্য ইরাকের দক্ষিণাঞ্চলে রয়েছে।

অস্ট্রেলিয়া অতিদ্রুত ৫৫০ জন সৈন্য ইরাকে পাঠানোর যে ঘোষণা দিয়েছিল, গ্রীসের রাজধানী এথেন্সে বামপন্থী দলগুলো এর প্রতিবাদ করেছে।