২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের অনুপস্থিতিতে ইসলামি উগ্রপন্থীরা ক্ষমতা দখল করতে পারে

পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ যদি এই মুহূর্তে নিহত হন অথবা কোনও কারণে গদিচ্যুত হন তাহলে কার লাভ? মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা শুক্রবার বলেন, উগ্রপন্থী ইসলামি রাজনীতিকরাই সবচেয়ে লাভবান হবেন। রাজনীতিতে তারাই প্রভাবক ভূমিকা পালন করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মোশাররফকে হত্যা করা হতে পারে-এমন ঝুঁকি এখন প্রবলই বলতে হবে। ।

প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের পরিচালক ভাইস এডমিরাল লোয়েল ই জ্যাকোবি সিনেটের আর্মড সার্ভিস কমিটির কাছে স্বাক্ষ্য দানকালে  বলেন, “ মোশাররফ যদি গুপ্তহত্যার শিকার হন কিংবা গদিচ্যুত হন, তাহলে পাকিস্তানের নতুন নেতার মার্কিন সমর্থন থাকবে কম মাত্রায়। আমরা উদ্বিগ্ন যে,এক্ষেত্রে উগ্রবাদী ইসলামি নেতারা বড় ধরনের প্রভাব বিস্তার করবে।”

তিনি আরও বলেন, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি গত বছরের মত অপরিবর্তিত থাকবে।

যদি মোশাররফ গুপ্তহত্যার শিকার না হন, তাহলে পাকিস্তানে চলতি বছরের মধ্যেই শান্তি ও স্থিতিশীলতা আসবে। অপরদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন কাজে এই সময়ের মধ্যে একটি ইতিবাচক ধারা প্রবাহিত হবে।

জ্যাকোবি বলেন, ঘনিষ্ঠ মিত্র হিসেবে মোশাররফ  সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছেন । কিন্তু পাশাপাশি আফগান সীমান্ত এলাকায় তালেবান, আল -কায়দা এবং অন্যান্য সন্ত্রাসী গ্র“প দমন করতে সন্ত্রাস বিরোধী অভিযানকে আরো গতিশীল করতে হবে।

জ্যাকোবি আরও বলেন,“ আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসী গ্র“পগুলোর কর্মকাণ্ড পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তা, সামরিক অফিসার এবং মার্কিন স্বার্থের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।”