পারেচু নদী নিয়ে চীন-ভারত চুক্তি
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর প্রথম ভারত সফরকে সামনে রেখে চীন ও ভারতের মধ্যে পানি সম্পদ বিষয়ক কয়েকটি চুক্তি হয়েছে। এ সব চুক্তির মধ্যে পারেচু ইস্যু এবং সুলেজ নদীর বন্যাকালীন তথ্য সহায়তার বিষয়টিও রয়েছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
চীনের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বন্যা মৌসুমে ভারতকে সুলেজ নদীর হাড্রোলজিক্যাল তথ্য প্রদানের ব্যাপারে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছ্।ে
বেজিংয়ে ১৬ ও১৭ মার্চ - দুদিনের বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের পানি সম্পদ বিষয়ক উপমšী¿ জাই হাউহাই ও ভারতের পানি সম্পদ সচিব ভি কে ডিউগাল বৈঠকে অংশ নেন।
সুলেজ নদীর বন্যাকালীন তথ্য প্রদান সংক্রান্ত চুক্তির ফলে এ ব্যাপারে পূর্ব সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহন করা সহজ হবে।
বৈঠকে পানি বিষয়ে পাস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মত বিনিময় হয় ।
২০০২ সালের জানুয়ারী মাসে চীনের প্রাক্তন প্রধান মন্ত্রী জু রংঝির ভারত সফরকালীন সম্পাদিত চুক্তির ফলো আপ হিসাবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে।
