আফগান পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত বুধবার ছয় জন প্রাদেশিক পুলিশকে বদলি করেছেন। তাদের মধ্যে কান্দাহারের পুলিশ প্রধানও আছেন।
সম্প্রতি কান্দাহার প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি ঘটায় তিনি এই বদলি আদেশের মাধ্যমে পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তন এনেছেন।
