পারমানবিক অস্ত্র বিস্তার সংক্রান্ত অভিযোগ পাকিস্তানের প্রত্যাখান
পারমানবিক অস্ত্রের বিস্তার ঘটাতে অবৈধ চ্যানেলের সাথে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখান করেছে পাকিস্তান। বরং পারমানবিক অ¯ত্ররোধ অভিযানের অংশীদার হবার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
সংবাদ সংস্থা রয়টার বিভ্ন্নি অনলাইন এজেন্সির প্রতিবেদনের ঊদ্ধৃতি দিয়ে জানায় চলতি সপ্তাহে অষ্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত এক সম্মেলনে পররাষ্ট্র ও পারমানবিক বিশেষজ্ঞরা অভিযোগ করেন, বিভিন্ন অবৈধ চ্যানেল ব্যবহার করে পাকিস্তানে পারমানবিক অস্ত্র বিস্তারের কাজ চলছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র জলিল আব্বাস জিলানি খবরটি সত্যতা অস্বীকার করেন। তিনি আরো বলেন,
পাকিস্তানের পারমানবিক প্রকল্পে সম্পূর্ণ নিজস্ব সম্পদ ব্যবহার করা হচ্ছে, এখানে বাইরের কোন দেশের সহযোগিতা নেওয়া হচ্ছে না।
জিলানি জানান, পারমানবিক অস্ত্র হ্রাসের জন্য কাজ করে যাচ্ছে এমন একটি সংগঠন নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্র“প (এনএসজি)’কে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে এবং গ্র“পটি সে আমন্ত্রণ গ্রহণ করেছে। তিনি বলেন, কিভাবে পারমানবিক অস্ত্র বিস্তার হ্রাস করা যায় সেই বিষয় নিয়ে এনএসজি’র সাথে একযোগে কাজ করে যাবার অগ্রহ রয়েছে পাকিস্তানের।
পাকিস্তানের পারমানবিক অস্ত্র বিস্তার সম্পর্কে আর্ন্তজাতিক অঙ্গনে নতুন করে সন্দেহ ঘনীভূত হয় যখন জানা গেল যে, পাকিস্তানের আনবিক বোমার জনক আব্দুল কাদের খান অবৈধ পথে ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ায় পারমানবিক প্রযুক্তি বিস্তার সংক্রান্ত নেটওয়ার্কের সাথে জড়িত।
