মুম্বাই ফিলমে কপিল দেব
কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব প্রথমবারের মত মুম্বাই চিত্রজগতে পা রাখছেন। সুভাষ ঘাই-এর প্রযোজনায় ‘ইকবাল‘ ছবিতে তিনি অভিনয় করতে রাজি হয়েছেন।
শনিবার সুভাষ ঘাই তার প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তা আর্টসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কপিল দেব আমাদের ছবিতে অভিনয় করছেন, এটা আমাদের জন্য দারুন প্রণোদনার বিষয়। ছবিটির কাহিনী শুনে, অনুপ্রাণিত হয়ে কপিল অভিনয় করতে রাজি হন।
ছবিটির কাহিনী নির্মিত হয়েছে একটি বালকের স্বপ্নকে কেন্দ্র করে। বালকটির স্বপ্ন ছিল ভারতীয় ক্রিকেট দলে অংশ নেবে। সব বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে বালকটি তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। অর্থাৎ তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এক সময় সফল হয়।
আগামী জুনে ছবি নির্মাণ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন শ্রেয়াস তালপাড়ে এবং অন্যান্য চরিত্রে অভিনয় করবেন নাসিরউদ্দীন শাহ, গিরিশ কার্নাড, শ্বেতা প্রসাদ প্রমুখ।
