২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক জ্বালানি বানানোর হুমকি দিয়েছে ইরান

পারমাণবিক কর্মসূচীর বিষয়ে ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মুখোমুখি হতে হলে তারা পারমাণবিক জ্বালানি বানানোর কাজ ফের শুরু করবে বলে হুমকি উচ্চারণ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

ওয়াশিংটন চাচ্ছে  ইরানকে সম্ভাব্য অবরোধের জন্য নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে। ওয়াশিংটনের অভিযোগ তেহরান পারমাণবিক বোমা বানানোর জন্য পারমাণবিক জ্বালানি তৈরি করছে। ইরান জোর দিয়ে বলছে, তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন।

ইরানের প্রধান পারমাণবিক বিষয়ক মধ্যস্থআকারী হাসান রুহানি এক সাংবাদিক সম্মেলনে বলেন,“যদি আমেরিকানরা ইরানকে নিরাপত্তা পরিষদের মুখোমুখি হতে বাধ্য করে তাহলে তাৎক্ষণিকভাবে তারা আস্থা অর্জনে স্বেচ্ছাপ্রণোদিত কার্যক্রম বন্ধ করে দেবে।”

বৃটেন, প্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনাকালে গত বছর ইরান পারমাণবিক জ্বালানি তৈরি স্থগিত করতে রাজি হয়। অর্থনৈতিক সুবিধার বিনিময়ে ইইউ’র রাষ্ট্রগুলো ইরানকে পারমাণবিক জ্বালানি তৈরির কর্মসূচী থেকে বিরত রাখার চেষ্টা করছে।

রুহানি বলেন,“এ বিষয়ে সংসদ সদস্যরা আরো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন।”

ইরান যাতে পরমানু বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এমন দাবি জানাচ্ছেন বহু রক্ষণশীল সংসদ সদস্য।

মধ্যম মেয়াদী পদক্ষেপ হিসাবে তারা এনপিটির এ্যাডিশনাল প্রোটোকল অনুমোদন না করার হুমকি দিচ্ছে। এই প্রোটোকলে পারমাণবিক স্থাপনা আকস্মিক জাতিসংঘ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।

মধ্যম সারির এই ধর্মীয় নেতা যিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদেরও মহাসচিব তিনি বলেন,“এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা একটি সমস্যা হয়ে দাঁড়াবে। এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে কারণ দেশটির বহু সৈন্য ও সরঞ্জাম এই এলাকায় রয়েছে এবং তারা এখন আমাদের চাপিয়ে দেয়া প্রতিবেশী।”

ইরান প্রায়ই অভিযোগ করে সে যুক্তরাষ্ট্র কর্তৃক অবরুদ্ধ অনুভব করে কারণ ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে এবং কাস্পিয়ান সাগরে দেশটি সামরিক অনুশীলন চালায়।

অবশ্য রুহানি ইউরোপীয়দের সঙ্গে আলোচনার ব্যাপারে আশাবাদও প্রকাশ করেছেন।

তিনি বলেন,“যুক্তরাষ্ট্রের কোন চাপ না থাকলে আমাদের বিশ্বাস আমরা নিকট ভবিষ্যতে ইউরোপীয়দের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে পারব। কারণ আমাদের বিশ্বাস তারা ইরানকে ন্যয়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে চায় না।”

কুটনীতিকরা জানান, ইরান-ইইউ আলোচনা আগামী সপ্তাহে জেনেভায় আবার শুরু হবে।