২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোস্তাম আফগান সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বিতর্কিত মিলিশিয়া কমান্ডর আব্দুল রশিদ দোস্তামকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করেছেন। দোস্তামের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের একাধিক অভিযোগ রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রেসিডেন্টের একজন মুখপাত্র আব্দুল রশিদ দোস্তামকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্থানে চলতি বছর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোস্তামকে হাতে রাখার জন্যই এ পদে অধিষ্ঠিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

জেনারেল দোস্তামকে এ পদের দায়িত্ব পালনের জন্য কতটুকু ক্ষমতা দান করা হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

১৯৮০-এর দিকে জেনারেল দোস্তাম বিদ্রোহী মুজাহিদীন বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত সমর্থনপুষ্ট আফগান সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন।

দোস্তাম ১৯৯০-এর দশকের গৃহযুদ্ধে তালিবানদের বিরুদ্ধে তিনি প্রধান সেনানায়কের ভূমিকায় অবতীর্ণ হন।

২০০১ সালে দোস্তামের মিলিশিয়া বাহিনী সেনা অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে। তার মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে কয়েক শত তালিবান আসামীকে জাহাজের কনটেইনারে বন্দী করে হত্যা করার অভিযোগ রয়েছে।

আফগান ও অন্যান্য মানবাধিকার সংগঠন এ ধরনের মারাত্মক অপরাধের জন্য দোস্তামের বিচার হওয়া উচিত বলে মনে করে।