মহাকাশে ভ্রমণেচ্ছুদের জন্য নতুন আইন
মার্কিন সরকার মহাকাশ ভ্রমণের বিষয়ে বেশ কিছু আইন প্রণয়ন করেছে। কেউ যদি চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যেতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে তার আগে তাকে জানতে হবে মহাকাশ ভ্রমণের কিছু নিয়ম।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকার মহাকাশ ভ্রমণের বিষয়ে ১২০ পৃষ্টার একটি প্রস্তাবিত আইন প্রণয়ন করে। ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের আগে সফরকারীদের মেডিক্যাল টেস্ট থেকে শুরু করে মহাকাশযানে সৌরজগৎ ভ্রমণের বিস্তারিত ট্রেনিং নিতে হবে।
মহাকাশ ভ্রমণ পরিচালনাকারী কোম্পানিগুলোকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন মহাকাশ ভ্রমণে অংশ নেওয়ার আইনগুলো পর্যটকদের অবহিত করে। তাছাড়া তাদেরকে মহাকাশ ভ্রমণে পর্যটকদের বিপদগুলো সম্পর্কেও অবহিত করতে বলা হয়েছে।
পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে, ভ্রমণের আগে তারা যেন লিখিতভাবে বিষয়টি অবহিত করে।। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মার্কিন প্রেসিডেন্ট বুশ এক বছর আগে এই আইনে সাক্ষর করেন।
প্রয়োজনে পর্যটকদের শারীরিক পরীক্ষার বিষয়টিও আইনে রয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন।
