২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের গাড়ি চালানোর ব্যাপারে ৬০% সৌদীর সমর্থন

প্রায় ৬০ শতাংশ সৌদী নাগরিক বিশ্বাস করেন নারীদের গাড়ি চালানোর বিষয়টি অনুমোদন দেয়া উচিত, মঙ্গলবার এক জরিপে একথা জানা যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

মহিলাদের গাড়ি চালানোর বিষয়টিতে সরকারের পক্ষ থেকে কোনরুপ আপত্তি নেই যদি নারীর বাবা, স্বামী ও ভাই-এর এ ব্যাপারে সমর্থন থাকে। সৌদী প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ এ ঘোষণা দেয়ার দু’দিন পরই জরিপের এ ফলাফলটি দৈনিক ওকাজ পত্রিকায় প্রকাশিত হয়।

এই জরিপে নারীদের অংশ গ্রহনের হার কেমন ছিল সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ্ আবদুল্লাহ বিন আবদুল আজিজ বারংবার একথা বলেন যে, তিনি সৌদী নারীদের অবস্থার উন্নতি করতে চান। অক্টোবর মাসে এবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে বাদশাহ্ বলেন যে, তিনি বিশ্বাস করেন ‘সৌদী আরবে নারীদের গাড়ী চালানোর দিন এসে গেছে।’

গত নভেম্বরে অনুষ্ঠিত জেদ্দার চেম্বার অব কমার্স-এ দুজন নারী ব্যবসায়ী সেদেশের ইতিহাসে প্রথমবারের মত নির্বাচিত হন।