লেবাননে ইসরায়েলের পাল্টা বোমা হামলা
বুধবার লেবাননে পাল্টা বোমা হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে তাদের লক্ষ্যস্থল ছিল লেবাননে প্যালেস্টাইনি সামরিক স্থাপনা।
এ স্থাপনাটি বৈরুতের ঠিক দক্ষিণে, পি এল ও’র ঘাঁটি হিসেবে পরিচিত।
বোমা হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
সামরিক বাহিনী সূত্র বলছে, গত রাতে লেবানন থেকে ইসরাইলী লোকালয়ে বোমা হামলার জবাব দেয়াই ছিল এ অক্রমণের উদ্দেশ্য।
