২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ভারতে শৈত্যপ্রবাহে ২৯ জনের মৃত্যু

উত্তর ভারতে শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ এ। চন্ডিগড়ের কাছে পঞ্চকুলায় রাতের তাপমাত্রা এখন ০ডিগ্রির নীচে । কুয়াশার ঘনত্ব ও ক্রমশ বেড়ে চলেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সূত্রগুলো বলছে, হরিয়ানা থেকে আসা শ্রমিকদের মধ্যে শৈত্যপ্রবাহে মৃত্যুর হার সবচেয়ে বেশি । দিনপ্রতি ৫০ থেকে ৬০ রুপি আয়ের এই মানুষরা খড়ের তৈরি অস্থায়ী বাসস্থানে কনকনে ঠান্ডায় অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছে ।

এদিকে উন্নয়নের অজুহাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের  নিয়মিত অভিযান দরিদ্র এই মানুষগুলোর দুর্ভোগ আরও বাড়াচ্ছে বলে

বস্তিবাসীরা অভিআেগ করেছে।