জাতিসংঘ মায়ানমারের বিষয়ে বৈঠক করেছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা মায়ানমারের বিষয়ে আলোচনা করেছে।
নিরাপত্তা পরিষদের সদস্যরা শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়ে মায়ানমার প্রসঙ্গে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারির ব্রিফিং শোনেন।
জাতিসংঘে বৃটিশ রাষ্ট্র্রদূত জানান, এ অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য মায়ানমার হুমকিস্বরূপ কিনা সে ব্যাপারে মতপার্থক্য থাকলেও পরিষদের সদস্যরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি ইব্রাহিম গ্যামবারি রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন, গত বছর মায়ানমারে সংস্কারের ব্যাপারে আশাবাদ থাকলেও তা হতাশায় পরিণত হয়েছে।
মায়ানমারে বর্তমানে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছে।
