যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ইউজিন ম্যাকার্থির পরলোকগমন
ভিয়েতনাম যুদ্ধ বিরোধী প্রচারাভিযানের বিশেষ নেতা এবং যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ইউজিন ম্যাকার্থি জর্জটাউনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মিনেসোটার সাবেক ডেমোক্রেট সিনেটর ম্যাকার্থি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী প্রচারাভিযানের সময় তিনি তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসনকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখেন।
