২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সুন্নি গ্রুপ অপহরণের নিন্দা জানিয়েছে

ইরাকের কয়েকটি সুন্নি মুসলিম সংগঠন একজন বৃটিশ নাগরিকসহ চারজনকে জিম্মি করার ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইরাকের বৃহত্তম সুন্নি সংগঠন ইরাকি ইসলামিক পার্টি এক বিবৃতিতে জানায়, অপহরণের এ ঘটনা ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

তারা আরও জানায়, ইরাকে বিদেশী দখলদারিত্বের যারা অবসান চায়, অপহরণের এ ঘটনা তাদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।

বৃটেনের মুসলিম অ্যাসোসিয়েশন জানায়, ইরাকে জাতিসংঘের দূত আনাস আলতিকরিতি’র সাথে ইরাকের ওই পাঁচটি সুন্নি-মুসলিম সংগঠন কথা বলার পর এ বিবৃতি দেয়।

ইরাকের জাতিসংঘ দূত আনাস আলতিকরিতি ভিডিও-তে সম্প্রচারিত জিম্মিদের দেখার একদিন পরে বাগদাদে এসে পৌঁছেন।