বেলুনে চড়ে বিশ্ব রেকর্ড করতে আগ্রহী ভারতীয় শিল্পপতি
ভারতের শিল্পপতি বিজয়পত সিংহানিয়া নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। মাটি থেকে ৭০,০০০ ফুট উঁচুতে বেলুন ভ্রমণের মাধ্যমে বিশ্ব রেকর্ড করবেন বলে তিনি লক্ষ্য ঠিক করেছেন।
বেলুনে চড়ে সর্বোচ্চ উঁচুতে ওঠার বর্তমান রেকর্ড ৬৪,৯৯৭ ফুট। ১৯৮৮ সালে পার লিন্ডস্ট্রান্ড রেকর্ডটি করেন।
ভারতের পোশাক শিল্পের বড় প্রতিষ্ঠান রেমন্ড গ্র“পের চেয়ারম্যান সিংহানিয়া (৬৭) জানিয়েছেন, আকাশে ভ্রমণ তার রক্তের সাথে মিশে রয়েছে।
মিশন ইম্পসিবল ৭০,০০০ বা এমআই৭০কে নামের ইভেন্টির ব্যাপারে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পুরোদমে প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহে চূড়ান্তভাবে বেলুনে চড়ে সবচেয়ে উঁচুতে উঠার প্রক্রিয়া শুরু হবে।
বিচিত্র বেলুনটির উচ্চতা ১৬০ ফুট।
৭০,০০০ ফুট উঁচুতে উঠতে বেলুনটির পাঁচ ঘন্টার মত লাগবে বলে জানা গেছে।
