২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর হিসেবে অ্যাঞ্জেলা মার্কেলের শপথ

জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট নেত্রী অ্যাঞ্জেলা মার্কেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডারের সোশ্যাল ডেমোক্র্যাট দলকে সঙ্গে নিয়ে মার্কেল নবনির্বাচিত জোট সরকারের নেতৃত্ব দেবেন। তিনি সাবেক পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা প্রথম চ্যান্সেলরও বটে।

শপথ নেয়ার পর মার্কেল জার্মানির অস্থিতিশীল অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রতিশ্র“তি দিয়েছেন।

মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) অপর দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নকে (সিএসইউ) নিয়ে সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা সরকার গঠন করার মত সংখ্যাগরিষ্ঠতা পাননি। আর তাই সোশ্যাল ডেমোক্র্যাটকে (এসপিডি) নিয়ে জোট গঠন করে।

ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট চ্যান্সেলর লাভের বিনিময়ে তাদেরকে পররাষ্ট্র, অর্থ ও শ্রমমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয়েছে। ওই তিনটি মন্ত্রীত্বসহ এসপিডি মোট আটটি পদ পাবে।

সিডিইউ ও শরিক সিএসইউ পাচ্ছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক দপ্তরসহ ছয়টি দপ্তর।

পার্লামেন্টের ভোটের পরপরই শ্রোয়েডার তার পার্লামেন্টারি পদ থেকে পদত্যাগ করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন।