২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গেরিলা হামলায় ৫ মার্কিন সেনাসহ ৫০ জন নিহত

ইরাকে গেরিলা হামলায় পাঁচ মার্কিন সেনাসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ নিয়ে গত দু’দিনে গেরিলা হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ১৪৫ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:33 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইরাকে গেরিলা হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দিনভর দফায় দফায় দেশটির বিভিন্ন স্থানে চলেছে গেরিলা হামলা। বাকুবায় শিয়াদের একটি শোক অনুষ্ঠানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবার সন্ধ্যায় ৩৬ জন নিহত হয় এবং আহত হয় আরও ৪০ জন।

এছাড়া দক্ষিণ বাগদাদের একটি মার্কেটে বোমা হামলায় ২০ জন নিহত ও ১৩ জন আহত হয়। বোমাটি শিয়া অধ্যুষিত এলাকার দিয়ালা ব্রিজের কাছে একটি গাড়িতে লুকোনো ছিলো।

এদিকে শহরের কেন্দ্রস্থলে অপর এক হামলায় নিহত হয়েছে আরো চার জন।

অন্যদিকে রাস্তার পাশে পুতে রাখা বোমায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো ২০৯০ জনে।

টহলরত অবস্থায় পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালালে চার পুলিশ নিহত ও ১২ জন আহত হয়।

এদিকে আরব লীগের তিন দিনব্যাপী সম্মেলনে ইরাকের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।